ঠাকুরগাঁও গড়েয়ায় সাতটি পরিবারের ঘর বাড়ি আগুনে পুড়ে ছাঁই
প্রকাশ : ০৯-০৩-২০২০ ২২:০৭
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা (৭নং) ওয়ার্ডে ৯ মার্চ সোমবার দিনেশ মেম্বার পাড়ায় আগুনে পুড়ে সাতটি পরিবারের ১০ টি ঘর ছাঁই হয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার কাছে ঘটনার বিষয় জানতে চাইলে, তারা জানায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমরা সকলেই মাঠে কাজ করে খাই,তাই আমাদের বাসায় লোকজন না থাকায়, আমরা কিছু বাঁচাতে পারিনি।
আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে কল দিলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লা -আল মামুনকে জানালে তিনি তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থল পরির্দশন করে ক্ষতিগ্রস্ত শুরেন্দ্র নাথ বর্মন,পরেশ চন্দ্র বর্মন,তুলেশ চন্দ্র বর্মন,নরেশ চন্দ্র বর্মন, দেবেন্দ্র নাথ বর্মন, সীতানাথ বর্মন, বিশ্ব নাথ বর্মন,৭টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। ঘর নির্মাণের জন্য ঢেউটিন এবং আর্থিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
এসময় গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ) , গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান (দুলাল) ও সাধারণ সম্পাদক রইছউদ্দীন (মাষ্টার) সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। গড়েয়া ইউনিয়নে চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ) প্রতিটি পরিবারে একটি করে শাড়ি ও লুঙ্গি প্রদান করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com