ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি সম্পাদকসহ ৮ টিতে ও আওয়ামীলীগ সভাপতিসহ ৪টি পদে জয়ী

নিজস্ব প্রতিবেদক ০৯ সেপ্টেম্বর, ২০২০ ২২:০১ বাংলাদেশ ৭৪০
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি সম্পাদকসহ ৮ টিতে ও আওয়ামীলীগ সভাপতিসহ ৪টি পদে জয়ী
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও আইনজীবী সমিতির ২০২০-২১ বছরের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম ১২ টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ আটটি পদে এবং আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ চারটি পদে জয়লাভ করেছে।

০৭ সেপ্টেম্বর সোমবার আইনজীবী সমিতির মিলনায়তনে দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচিতরা হলেন: সভাপতি- আবু জাফর শামসউদ্দিন, সহসভাপতি- নূরুল ইসলাম ও মোবারক হোসেন, সাধারণ সম্পাদক- ইন্তাজুল হক, সহ সাধারণ সম্পাদক- ইউনুস আলী, লাইব্রেরি সম্পাদক- রাহাদ জামিল, কোষাধ্যক্ষ- মোবারক আলী, কমনরূম ও কালচারাল- কামাল হোসেন এবং সদস্য- গোলাপ হোসেন, এনায়তুর রহমান, নাসিরউদ্দিন ও জামেদুল হক।
২০৯ জনের মধ্যে এবার ১৯৭ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড. জাহাঙ্গীর আলম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাড. আব্দুস সোবহান ও অ্যাড. হাসানুজ্জামান।

প্রিন্ট