ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩১ বাংলাদেশ ৮৫৩
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদকঃ বালিয়াডাঙ্গী- ঠাকুরগাঁও মহা সড়কের ভেলাজান নামকস্থানে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র শাহিন আলম (২০) নিহত হন। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর জঙ্গলবাড়ী গ্রামের সামশুল আলমের বড় ছেলে কলেজ ছাত্র শাহিন আলম আজ মঙ্গলবার সকাল ৮টায় বাড়ী হতে মোটরবাইক যোগে ঠাকুরগাঁও যাওয়ার পথে ভেলাজান বাজারের নিকট পৌছালে এসময় গাড়ী কোরসিং করার সময় তাকে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাৎক্ষনিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফর্ড করলে সেখানে নিয়ে যাওয়ার পথি মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবিষয়ে স্থানীয় দুওসুও ইউপি চেয়ারম্যান সোহেল রানা সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
প্রিন্ট