ঠাকুরগাঁওয়ে সাড়ে চার বছরের শিশু ধর্ষণের শিকার : ১ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া কলোনীপাড়ায় সাড়ে চার বছরের কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার ওই শিশুর মা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রতিবেশী মোস্তফার ছেলে মো. বাবুকে (১৩) গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, গত শনিবার শিশুটির মা তাকে বাড়িতে দাদির কাছে রেখে গড়েয়া বাজারে যান। দুপুরে বাড়িতে এসে তিনি দেখতে পান তার কন্যাশিশু ঘরের বারান্দায় মাটিতে শুয়ে কান্নাকাটি করছে এবং তার যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ বিষয়ে তার দাদিকে জিজ্ঞাসা করলে তিনি ঘুমিয়ে পরেছিলেন বলে জানান।
পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করাতে বলেন। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যায় সে জানায় প্রতিবেশী বাবু তাকে হাতে কেক দিয়ে পাশের খড়ি ঘরে নিয়ে ধর্ষণ করে।