ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচলনার দায়ে মালিকের কারাদন্ডাদেশ
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও সদরের পৌর শহরের সরকারপাড়া এলাকায় নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচলনা করার অপরাধে ক্লিনিকের বাসার মালিক কামরুজ্জামান (৫২) কে ৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২) কে ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। একইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
জানা যায়, শহরের সরকারপাড়া একটি ছাত্র ম্যাস ছিল। সেই ম্যাস থাকা ছাত্রদের বের করে দিয়ে ম্যাস ভেঙে বাসার মালিক নাম বিহীন ও লাইসেন্স বিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেন। নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচলনা, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারায় অপরাধ করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২) কে ১৩ ধারায় ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও বাড়ির মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে ও ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে।