ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত ছেলে পিতাকে মারপিট করার অপরাধে ছেলের ৪৫ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক ২৬ অক্টোবর, ২০২২ ১০:২৪ অপরাধ ৪৩৬
ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত ছেলে পিতাকে মারপিট করার অপরাধে ছেলের ৪৫ দিনের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে সদরে মাদকাসক্ত ছেলে পিতাকে মারপিট করার অপরাধে আজিজুল হক লিটন (২৫) নামের এক ছেলের ৪৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে মাদক সেবন করে বাবাকে মারপিট করার অপরাধে ছেলের  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রদানের আদেশ দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান। দন্ডপ্রাপ্ত আজিজুল হক লিটন , ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে দক্ষিন ঠাকুরগাঁও গ্রামের খয়বুর রহমানের ছেলে। ইউএনও আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, মাদক সেবন করে বাড়িতে গিয়ে নিজের বাবাকে মারধর করেছে ওই ছেলে । এমন ঘটনার পর তাকে আটক করে তার মা আর্জিনা বেগম আমাদেরকে  খবর দেন। পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এ আদেশ দেওয়া হয় ।
প্রিন্ট