ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ড্রাইভারকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক ১২ এপ্রিল, ২০২০ ১২:২৩ বাংলাদেশ ১২৮৯
ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ড্রাইভারকে অর্থদন্ড
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অনুমতি না নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করায় স্বপরিবারে এক ব্যাংক কর্মকর্তাকে ফেরত পাঠিয়েছে প্রশাসন। এসময় ওই ব্যাংক কর্মকর্তাকে বহনকারী মাইক্রো বাসের চালককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১১ এপ্রিল শনিবার দুপুরে শহরের ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পার্শ্ববর্তী লগডাউনকৃত জেলা নিলফামারী থেকে উত্তরা ব্যাংকের ম্যানেজার তার পরিবারকে নিয়ে মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁওয়ের ইসলামবাগে ভাড়া বাসায় আসেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন সদর থানা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়। পরে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে সরকারী আদেশ অমান্য করায় ওই ব্যাংক কর্মকর্তাকে তাৎক্ষণিক স্বপরিবারে ঠাকুরগাঁও ত্যাগের নির্দেশ দেন এবং তাদের বহনকারী মাইক্রো ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। 
প্রিন্ট