weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

প্রকাশ : ২৪-০৯-২০২২ ২২:৫৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে আইনজীবী সেজে জনসাধারণের সাথে প্রতরণার অভিযোগে মো: জালাল উদ্দীন (৪০) ও তার পিতা মো: মফিজ উদ্দীনকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পৌর শহরের আদালত চত্ত্বর থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. ইমরান হোসেন চৌধুরী বাদি হয়ে পিতা ও ছেলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। মামলার বিবরণে জানা যায়, হরিপুর উপজেলার নন্দগ্রাম (যাদুরানী বাজার) এলাকার মো: ইমরান আলী ও তার পিতা মফিজ উদ্দীন দীর্ঘদিন ধরে আইনজীবীর পরিচয় দিয়ে আসছিলো। তারা নিজেদের লাইসেন্সধারী আইনজীবী পরিচয় দিয়ে একাধিক মানুষের সাথে প্রতারণা করছিলো। ওই দিনও তারা নিজেদের আইনজীবী বলে ভিজিটিং কার্ড বিভিন্ন মানুষকে দিয়ে প্রতরণা করতে থাকে। ইতোপূর্বে এ জাতীয় অভিযোগের প্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতির এক সভায় মামলার ২নং আসামী মফিজ উদ্দীন ও তার ছোট ভাই আজিজুর রহমানকে প্রতরক, দালাল, টাউট এবং বাটপার ঘোষনা করে তাদের বিরুদ্ধে আদালত চত্তরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় কিন্তু ঘটনার দিন ইমরান ও তার পিতা আবারও আদালত চত্ত্বরে আগের ন্যায় প্রতারণা করতে থাকে। এমন সময় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তাকে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে বলতে গেলে চড়াও হয়ে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় অন্যান্য আইনজীবীরা তাকে থামাতে গেলে সে ছুরি নিয়ে আইনজীবীদের উপর হামলা করে আহত করে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্যরা ছেলে ও বাবাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর