weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন

প্রকাশ : ১০-০৭-২০২১ ১১:৩৬

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস মোকাবিলায় অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও নিউইয়র্ক আমেরিকান বাংলাদেশি লায়ন্স ক্লাবের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি জাকির হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, (অনলাইন ভিডিও কলের মাধ্যমে) বক্তব্য দেন অতিথি নিউ ইয়র্ক আমেরিকান বাংলাদেশি লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো. সাইফুল ইসলাম, অন্যতম সমন্বয়ক লায়ন আজমাইন এফ নিশান।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁওয়ের সিনিয়র এক্স ক্যাডেট আলহাজ্ব বাবলুর রহমান, সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম সপন, সদস্য নুর আফতাবুল আলম রুপম প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার কার্যকরী সদস্য লায়ন মো. রুহুল আমিন, লায়ন আসাদুর রহমানসহ বিভিন্ন সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।পরে সংগঠনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় বিনামূল্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে প্রদানের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর