ঠাকুরগাঁওয়ে চা শিল্পের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ০১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৪৫ বাংলাদেশ ১১০২
ঠাকুরগাঁওয়ে চা শিল্পের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে চা শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রি কর্তৃপক্ষ। 

রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন- গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু। তিনি বলেন, তিনপাতা এক কুড়ি কচি পাতা সরবরাহ করবে এমন চুক্তি হয় চাষিদের সাথে। কিন্তু তারা চুক্তি অনুযায়ী চা পাতা না দিয়ে চা তৈরি অনুপযুক্ত আট থেকে দশ পাতা সরবরাহ করে। এতে কোম্পনীটি চায়ের বাজারে প্রতিযোগিতায় গিয়ে মোটা অংকের লোকসানে পড়ে। ইতোমধ্যে তার চা ফ্যাক্টরী থেকে শতাধিক কর্মী ছাটইও করা হয়েছে বলে জানান তিনি। তাই চাষিদের চুক্তি অনুয়ায়ী তিনপাতা এক কুড়ি কচি পাতা সরবরাহ করার আহবান জানান তিনি।

এ সময় বাংলাদেশ টি ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হাসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ শতাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য জেলায় প্রায় ২শতাধিক চা চাষি আছে তাদের কাঁচা চা পাতা ক্রয় করেন একমাত্র চা ফ্যাক্টরী গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রিজ। ফ্যাক্টরীতে চাষিদের পাতার দাম কম ও অর্ধেক পাতা কর্তনের অভিযোগে চাষিরা বেশ কিছুদিন থেকে আনন্দোলন করে আসছিলেন। এরই প্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রি কর্তৃপক্ষ।

প্রিন্ট