weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলো কৃষক লীগ

প্রকাশ : ০২-০৬-২০২০ ১৬:৩৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: এবার ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিলো জেলা কৃষক লীগ।

(০২ জুন ২০২০) মঙ্গলবার সকালে সদর উপজেলার গড়েয়া এলাকায় রুহুল আমীন নামে এক কৃষকের ৫০ শতক জমির ধান কাটে দেয় তারা। ধান কাটেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, সহ-সভাপতি এড. অতুল চন্দ্র, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী খানসহ জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম বলেন, চলমান করোনা সংকটে চাষিরা শ্রমিক পাচ্ছেন না। এলাকাবাসিকে উৎসাহিত করতে কৃষকলীগ ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছে। আজ রুহুল আমীনের ৫০শকত জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি (এমপি) এর নির্দেশে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা কৃষিবিদ সমীর চন্দ্র এর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষকলীগ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ কার্যক্রম চলমান থাকবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর