weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে হোমিও ঔষধ বিতরণ

প্রকাশ : ০৮-০৬-২০২০ ২২:৩৮

নিজস্ব প্রতিবেদক

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ইকো পাঠশালা এন্ড কলেজে ও ইকো সোশাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন ( ইএসডিও) এর সদস্যদের মাঝে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে হোমিওপ্যাথিক ঔষধ(আরসেনিক- এলবাম-৩০) বিতরণ করা হয়েছে।

(৬ জুন ২০২০) শনিবার দুপুরে ঠাকুরগাঁও হোমিও প্যাথিক মেডিক্যাল কলেজের সৌজন্যে ইএসডিও'র চেতনা বিকাশ হলরুমে এসব ঔষধ বিতরণ করা হয়। ঠাকুরগাঁও হোমিও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো পাঠশালা এন্ড কলেজের উপাধ্যক্ষ জোহরাতুন নেছা জুসনি । এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও হোমিও কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর