weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের ভেলাজান নদীঃ গ্রামের জ্বর,সর্দিকাশি, গলাব্যাথা ও স্বাসকষ্ট জনিত (করোনা সংক্রমণ) রোগে ৫ জন রংপুর মেডিকেলে ভর্তি। পরের ঘটনা!!

প্রকাশ : ২৯-০৩-২০২০ ১৯:১৬

নিজস্ব প্রতিবেদক

এসএম মশিউর রহমান সরকারঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নের আলাদীর হাট সংলগ্ন নদীর পাড় গ্রামের আব্দুল বাসেদের পরিবারের  জ্বর,সর্দিকাশি, গলাব্যাথা ও স্বাসকষ্ট জনিত (করোনা সংক্রমণ) রোগে ৫ জন রংপুর মেডিকেলে ভর্তি রয়েছে।

এদের মধ্য বর্তমানে স্বাস্থ্যের গুরুতর অবনতি রুহুল আমিন এর সাথে ফোনে কথা হলে সে জানান, তার স্ত্রী মমেনা খাতুন, ছেলে আব্দুর রোহান, ছোট ভাই ঈসমাইল এবং ছোট ভাইয়ের স্ত্রী আকলিমা আক্তার সহ ৫জন। রংপুর মেডিকেলের করোনা আইসোলেশন ওর্য়াডে রাখা হয়েছে। তার জীবন মরণের সন্ধিক্ষণের বাকী কষ্টের কথাগুলো নিজের পোষ্টটিতে লেখেছে।


পরবর্তীতে ঢাকা মহাখালী আইইডিসবিআর - ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে কথা  হয় এক নারী কর্মকর্তার সাথে।  তিনি বলেন, করোনা সংক্রমণ পরীক্ষা হয়েছে? আমি বলি না, হয়নি। তখন তিনি স্থানীয় প্রশাসন কে অবগত করতে বলেন।  করোনা চিকিৎসা হয় কোথায়? কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে। আমি বল্লাম রুহুল আমিনের কি ব্যবস্থা হবে। তিনি বিস্তারিত ভাবে যথাযথ কতৃপক্ষকে দ্রুত অবহিত করবেন।

 এরপর দুপুর সাড়ে ১২ টায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান -০১৭১৩২০১৮১৮  ঘটনার বিস্তারিত জানায়। তিনি অতিদ্রুত ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার কথা বলেন।  রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম বলেন, আমি সহ আমরা সার্বক্ষণিক করোনা আইসোলেশন ইউনিটে রয়েছি। রুহুল আমিনের দ্রুততার সাথে পরীক্ষার ব্যবস্থা চলছে। 

মেডিসিন বিভাগের প্রধান ডা.নারায়ণ চন্দ্র জানান, রুহুল আমিন ও তার পরিবারের সকলে করোনা ভাইরাসে সংক্রমণের পরীক্ষার জন্য তাদের মুখের  লালা ও নাকের শ্লেমা নেওয়া হয়েছে।

পরে বিকাল ৩ টায় রুহুল আমিনের সাথে কথা হলে সে জানায়, টেষ্টের জন্য আমাদের সকলের চিকিৎসক যাবতীয় নমুনা নিয়ে গেছেন। আমার স্বাসকষ্ট ক্রমেই বাড়ছে। তাৎক্ষণিক বল্লো আমাকে অক্সিজেন দেওয়ার জন্য ডাক্টার এসেছে। আমার জন্য দোয়া করনে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর