চিনিকল আধুনিকায়ন ও বহুমুখীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১৭-০৩-২০২১ ১১:৪৮
নিজস্ব প্রতিবেদক
গৌতম
চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: রাষ্ট্রায়ত্ব চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ন ও
বহুমুখীকরণের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়া আখপণ্য উৎপাদনকারী চাষিদের ঋণসহ সকল সুযোগ-সুবিধা প্রদান এবং
শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনসহ সকল পাওনা পরিশোধের দাবি জানানো হয়।
গত (১৬ মার্চ)মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও চিনিকল গেটে বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ
সময় সংগঠনের সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক
ইয়াসিন আলী।
এছাড়া আরো
বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি ও জাতীয় কৃষক সমিতির সভাপতি আবু জাহেদ
জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাড. ইমরান হোসেন চৌধুরি, সাধারণ সম্পাদক তৈমুর
হোসেন, আখচাষি ইউনিয়ন ঠাকুরগাঁও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় কৃষক
সমিতির নেতা সাদেকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির ঠাকুরগাঁও সদর শাখার সাধারণ
সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট ও জেলা সদস্য নাজমুল হুদা।
সাবেক
সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী বলেন, 'পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত এ চিনিকলের
জন্যই ঠাকুরগাঁওকে সবাই চিনে আসছে। কৃষি প্রধান আমাদের এ দেশের প্রধান দুটি
সম্পদই হচ্ছে আখ ও পাট। বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি বন্ধ করা
হয়েছে এবং নানা অজুহাতে লোকসান দেখিয়ে ঠাকুরগাঁও চিনিকলটিও বন্ধের পায়তারা
চলছে। এক দিকে যেমন আখচাষিদের পাওনা টাকা পরিশোধ করা হচ্ছেনা অন্য দিকে
বন্ধ রাখা হয়েছে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা।' এ অবস্থা থেকে দেশের
চিনিকলগুলোকে উদ্ধারের দাবি জানান তিনি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com