করোনা কেড়ে নিলো ঠাকুরগাঁওয়ে আরো ৭ জনের প্রাণ
প্রকাশ : ০৪-০৭-২০২১ ১৬:১৫
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের।
২৮৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৩২ জনের। সব মিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৩৫ জন।আজ রোববার জেলা সিভিল সার্জেন দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হন ১২৮ জন। এ পযন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২৬১ জন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে সদর উপজেলা ৪, পীরগঞ্জ ১, রাণীশংকৈল ১ ও বালিয়াডাঙ্গী ১ জন রয়েছেন।জেলা সিভিল সার্জেন ডা. মাহফুজার রহমান সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com