weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এম'পি দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দ হতে নগদ ৮০,০০০ হাজার টাকা প্রদান করলেন পুত্র 'মাজহারুল ইসলাম সুজন'

প্রকাশ : ২৭-০৬-২০২০ ০৭:২২

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলার ৩নং ধনতলা ইউনিয়নে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। 

আজ (২৬ জুন ২০২০) শুক্রবার বিকাল ৪ টায় বালিয়াডাঙ্গী উপজেলার ৩নং ধনতলা ইউনিয়নের শেওড়াডাঙ্গী হরি মন্দির উন্নয়নের জন্য ২০,০০০ হাজার টাকা, বাওরিভিটা জামে মসজিদ উন্নয়নের জন্য ২০,০০০ হাজার টাকা, বোরমতোল হরিমন্দির উন্নয়নের জন্য ২০,০০০ হাজার টাকা এবং ঠুমনিয়া বগাদিঘী জামে মসজিদ উন্নয়নের জন্য ২০,০০০ হাজার টাকা সর্বমোট ৮০,০০০ হাজার টাকা স্ব-স্ব প্রতিষ্ঠানে গিয়ে এম'পি মহোদয়ের প্রতিনিধি হিসাবে প্রদান করেন এম'পি মহোদয়ের সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন।


এসময়ে আরো উপস্থিত ছিলেন, ৩নং ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চাটার্জী নুপুর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল রব্বানী, সাধারণ সম্পাদক অমিকান্ত মেম্বার সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময়ে মাজহারুল ইসলাম সুজন বলেন, ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নের লক্ষ্যে এবং আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিটি মসজিদ, মন্দির, ঈদগাহ্, গোরস্তান নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অর্থ বরাদ্দ। আমাদের এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর