আদিবাসীদের পৃথক কমিশনের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন ও পথসভা
প্রকাশ : ০৯-১১-২০২১ ২১:১৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইএসডিও'র বাস্তবায়নে ও হেকস ইপারের সহযোগিতায় মঙ্গলবার ৯ নভেম্বর দুপুর ১১টায় আদিবাসীদের পৃথক কমিশনের দাবিতে পৌরশহর শিবদীঘি যাত্রী ছাউনি চত্বরে র্যালী, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আদিবাসী সংগঠনের সভাপতি শুগা মরমূ ,প্রেমদীপ প্রকল্পের সমম্বয়কারি সেরাজুল শালেকিন প্রমূখ। এ সময় শতাধিক আদিবাসী নারী-পুরুষকে তাদের দাবী আদায়ের জন্য বিভিন্ন বিভিন্ন লেখার ফেস্টুন গলায় ঝুলিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায়। অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের ম্যানেজার খাইরুল আলম।
আরোও পড়ুন: রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com