অপহরণের এক সপ্তাহ পর স্কুলছাত্রী উদ্ধার যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ০১ আগস্ট, ২০২২ ২১:৪৯ বাংলাদেশ ৫৯০
অপহরণের এক সপ্তাহ পর স্কুলছাত্রী উদ্ধার যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ অপহরণের এক সপ্তাহ পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের এক সপ্তাহ পর গত শনিবার ঢাকা রাজধানীর সাভার হতে পুলিশ অপহিতা স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীকে উদ্ধারের পর অপহরণকারী শামীম আলম (২২) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী মালদহপাড়া গ্রামের জৈনেক কৃষকের নাবালিকা শিশু কন্যা ও কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (১৪) ধনিরহাট বাঙ্গাটলী গ্রামের আব্দুর রশিদের বখাটে ছেলে শামীম আলম গত ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ীর পাশের্^ কিসমত পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুল ছাত্রীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে নিয়ে যায়। স্কুল ছাত্রীর বাবার রক্ষিত ২লক্ষ ৫০হাজার টাকা অপহরণকারী শামীম আলম স্কুল ছাত্রীর নিকট গ্রহণ করে সে তাকে অপহরণ করে ঢাকা সাভারের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির পরও না পেয়ে এঘটনায় অপহিতা স্কুল পড়ুয়া ছাত্রীর কৃষক বাবা মেয়ে নিখোঁজের সন্ধানে স্থানীয় থানায় একটি সাধারণ ডাইরী করে। পরবর্তীতে অপহিতা নাবালিকা স্কুল ছাত্রী মুঠোফোনে তার পরিবারের লোকজনের ঘটনার কথা জানালে বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কমকর্তা এস আই মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোস ও তার অভিভাবকসহ গত শনিবার রাজধানী সাভারে অভিযান চালিয়ে অপহিতা স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীকে উদ্ধারের পর অপহরণকারী শামীম আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অপহিতার কৃষক বাবা বাদী হয়ে অপহরণকারী শামীম আলমসহ অজ্ঞাতনামা একজনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় গত রবিবার ৭/৩০, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোড মামলা দায়ের করে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, ঘটনার পর থেকেই অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। একপর্যায়ে অভিযানের সফলতা এসেছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি মূল অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শামীম আলমসহ ২ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনের অপহরণ ও সহায়তার অপরাধে মামলা নেয়া হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত শামীম আলমকে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের নিকট হাজির করা হয়। এসময় সংশ্লিষ্ট আদালতের বিচারক ভিক্টিমের জবানবন্দী গ্রহণ শেষে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।
প্রিন্ট