"শেষ সম্মান" -- হারুন অর রশিদ
"শেষ সম্মান"
----হারুন অর রশিদ
এক গ্রামে একটি কুকুর ছিল।তার তিনটি বাচ্চাও ছিল।খুব দাপটের সহিত গ্রামটি দাবরে বেড়াতো কুকুরটি।তার তিন.... বাচ্চা.... বলে কথা! কেউ তার দাপটে কাছে ভিড়তে পারতো না।
একদিন কুকুরটি দেখলো গ্রামের একবাড়ীতে বিয়ের আয়োজন।বড় খাওয়া দাওয়ার আয়োজনও যথারীতি। কুকুরটিও তিন বাচ্চা নিয়ে হাজির হলো। বাচ্চাসহ বেশ ভালই খাওয়া হলো সারাদিন। সন্ধ্যায় বাচ্চাগুলো মা কুকুরটিকে বল্লো মা চলো যাই।পেটতো ভরে গেছে।মা কুকুরটি বাচ্চাগুলোকে বল্লো, এখনো শেষ সম্মান হয়নি বাবা।আর একটু অপেক্ষা কর।
আবার কিছুক্ষন পর বাচ্চাগুলো বল্লো মা চলো।আবারও মা কুকুরটির একই কথা।
এরই মধ্যে মা কুকুরটি মানুষের গাঁ ঘেষে দাপটে বিচরন
করতে লাগলো। এত্তো দাপট কি আর সব সময় চলে!একজন সাহসী মানুষ তাঁর কাছে থাকে একটি লাঠি দিয়ে পাছায় ঢাই করে বারী মারলো।আর কুকুরটি কাই কাই কা-ই করে চিল্লাতে লাগলো। বাচ্চাগুলো দৌঁড়ে মায়ের কাছে গেল।কি হলো মা চলো বাড়ী যাই।তখন মা কুকুরটি বাচ্চাদের বল্লো, চলো বাবা চলো,শেষ সম্মান হয়ে গেছে। এটাই "শেষ সম্মান"।
আমাদের সমাজে এরকম এখনো কিছু মানুষ আছে যারা শেষ সম্মানটুকু পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায়।
(বি.দ্র.গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, কারো জীবন, চরিত্র কিংবা কাজের সংগে মিলে গেলে আমি দুঃখিত।)