"ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা"-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাজু
হাসান রবি (বালিয়াডাঙ্গী): পৌষ শেষে মাঘ মাসের আসন্ন, মাঘ মাস আসে শীতের
দাপট নিয়ে। আসলে পৌষ মাসের শুরুতেই উত্তর অঞ্চলের বিভিন্ন জেলায় শীত জেঁকে
বসা শুরু করেছিল। শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট।
হাড়কাঁপুনি শীতে গরিব মানুষের কষ্ট অতুলীয়। শীত প্রবাহের কারণে ব্যাহত
হচ্ছে স্বাভাবিক জীবন-জীবিকা। শীতবস্ত্র না থাকায় দুস্থ মানুষের
জীবন-জীবিকা অতিকষ্টে কাটতে হচ্ছে। তীব্র শীতের কারণে ডায়রিয়া, আমাশয়,
সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে আশঙ্কাজনক হারে। এদের মধ্যে শিশু ও
বৃদ্ধের সংখ্যাই বেশি থাকে। অনেক স্থানে সারাদিন ব্যাপি সূর্যের মুখ দেখা
যায় না। উত্তর-পশ্চিম জনপদে শীত প্রবাহে গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভুগে
শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষজন।
এসময়ে প্রতি বছরের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের (১৩ জানুয়ারি ২০২১) বুধবার দুপুর ১২টা হতে ইউনিয়নের গরিব, অসহায়, দুস্থ, শিশু, বৃ্দ্ধের মাঝে প্রায় ৫শত কম্বল বিতরণ করেছেন, মানব সেবাই নিরন্তর পথ চলা "ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা"।
এসময়
উপস্থিত ছিলেন, জনাব ইঞ্জিনিয়ার আব্দুর রউফ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা, জনাব মোঃ মমিরুল ইসলাম সুমন,
প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার
ছাত্র ফেডারেশন বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা ও সভাপতি,
বাংলাদেশ ছাত্রলীগ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা, জনাব মোঃ আমিনুল ইসলাম
আমিন, চেয়ারম্যান, ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওসহ
আরো উপস্থিত আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কম্বল পেয়ে গরিব, দুস্থ, অসহায় মানুষ অনেক খুশি তারা "ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা" সংগঠনের উন্নতি ও সফলতা কামনা করেন।