"ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে” - জুয়েল

নিজস্ব প্রতিবেদক ১০ মার্চ, ২০২০ ১১:৩২ বাংলাদেশ ১০৫৩
"ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে” - জুয়েল

এম.ওমর হাসনাত (বালিয়াডাঙ্গী) : গত ৯ মার্চ সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল " এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্ত্বে বিকাল ৩.৩০ টায় আগত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলী আসলাম জুয়েল (চেয়ারম্যান, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সাবেক উপজেলা চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক হুমায়ুন কবির ও তৈয়বুর রহমান বাবলু এবং ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সহ আরো অনেকে।


এসময় প্রধান অতিথি আলী আসলাম জুয়েল অভিভাবকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন - আপনাদের ছেলে মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়বেন ও তাদেরকে প্রকৃত স্বশিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন। ছেলে মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন ভালো শিক্ষক আর ভালো শিক্ষা প্রতিষ্ঠান। আর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এখন তেমনেই একটা প্রতিষ্ঠান। আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান, ভবিষ্যতে এই স্কুলকে ঠাকুরগাঁও জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে এটাই স্কুল কমিটির প্রতি আহব্বান থাকলো।"

আলোচনা সভা ও পুরস্কার বিতরণের পর সন্ধা ৬ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত, নৃত্য ও নাটিকা পরিবেশনের মাধ্যমে দর্শকদের মনকে মনোমুগ্ধকর করে তোলেন। পাশাপাশি অভিভাবক, জনসাধারন ও ছাত্রছাত্রীদের পদভারে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল ক্যাম্পাস যেন বসন্তের উজ্জ্বল আলোয় সেজে উঠেছিল।

প্রিন্ট